রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জোনাকপোকা হতে চেয়েছিলাম

জোনাকপোকা হতে চেয়েছিলাম
___মোহাম্মদ শাকিরুল ইসলাম


ভালোবাসি বলেই কষ্ট পেয়েছিলাম
তোমার অপমান ও বকা সয়ে,
দিন শেষে অন্ধকারে অঝোরে কান্না করেছি কতো
জানি বুঝোনি কখনো, জানতেও না।

সেই পুরোনো দিনের কথা ভেবে
আমাকে আজো ক্ষমা করো নি জানি,
তোমার একটু হাসি দেখার জন্য
শত মাইল পেরিয়ে চলে যেতাম তোমার কাছে।

বাসে ফেরার পথে আমার কাধে মাথা রাখতে
আর তোমার গালে হাত বুলিয়ে দিতাম,
বাতাসে তোমার খোলা চুল গুলো আমার মুখের ভেতর
ভাবতাম এই পাগলিটা চুল গুলো বেধে রাখলে কি হয়?
ভেবে নিজ হাতেই চুলগুলো সরিয়ে দিতাম।

ফেরার পর থেকেই ভেবেনিয়েছি
এই তো তুমি যাকে আগলে রাখব,
যাকে নিয়ে আমার সুবিশাল পৃথিবী
যার জন্য সকাল বিকেল অস্থিরতা
একটি দিনের শুরু হতো যাকে ভালো রাখার প্রতিজ্ঞায়।

আমার অপরাগতা কে পুজি করে
সেই তুমি কতোটা আঘাত করতে জানবেও না,
শুধু জেনে রাখো আমি তোমার জন্য
গুবরে পোকা থেকে জোনাকিপোকা হতে চেয়েছিলাম।

কতটুকুই বা পারলাম, না হেরে গেলাম
উড়ার পাখা নেই তবু শুধু আলো জ্বেলেছি
তুমি একটি বারো তাকালে না
দেখলে না তোমার জন্য আমার ব্যাকুলতা।

ভালোবাসতাম বলেই কষ্ট পেয়েছিলাম
তোমার ভালো থাকার মূহুর্তগুলোতে আনন্দ পেতাম,
আর তোমার হাসিতে সকল কষ্ট উড়ে যেত
দুঃখ গুলো পালিয়ে, সুখেরা জীবন ফিরে পেত।

__________________________
২ ডিসেম্বর ২০১৭
মধারাত্রি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন