সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

স্পর্শ ও দূরত্ব





কাছাকাছি থাকার আকুলতা ও স্পর্শ

আমাদের প্রতিটি মূহুর্তকে দিয়েছে প্রাণ, করেছে উজ্জীবিত।

মন থেকে মনের ও আত্মার ব্যাবধানে কে

ঐ মুখশ্রী ও কণ্ঠস্বর এনে দেয় অসীম প্রশান্তি।


তোমার স্পর্শের উষ্ণতায় প্রানে হয় জীবনের সঞ্চার,

পৃথিবী নামক গ্রহের এই ক্ষুদ্র প্রাণে আসে অসম জীবনীশক্তি।


ঘুচে যাক জগতের সকল বাধা, উন্মুক্ত হোক আকাশ

মুছে যাক দূরত্ব সব, পরবর্তি জিবনেও হোক স্পর্শের সঞ্চার!


-

স্পর্শ ও দূরত্ব

© শাকিরুল 

May 18, 2023
 


পথচলায় তুমি

 আমার কবিতা গুলোকে মুহুর্ত রুপে দিয়েছি,

এখন আর শব্দ বুনি না,
গল্প বলি, যুগলবন্দী সপ্নে একসাথে চলি।

সকালের নরম রোদ ও পাতা ঝরা হেমন্তের শেষে
এই শীতে তোমার হাতে আমার হাত।

বৃষ্টির নিচে পাশা পাশি বসে ,
কঠোর স্পন্দন পৌঁছে যায় বাতাস থেকে,
এইতো সৃষ্টিকর্তার অসীম রহম।

মেঘের কালো বা দমকা বাতাসে
হলুদ পাতাদের মতো ঝরে যাই।
তোমার আঙিনায় আবারো আসি ,
ফিরে আসি আবারও সকালের অপেক্ষায়।


পথচলায় তুমি
-- শাকিরুল

বুধবার, ২ মার্চ, ২০২২

হৃদয়ের উষ্ণতা


হিমশীতল শুভ্র বরফময় শীতে
কৃত্রিম তাপে কোষ গুলো উত্তপ্ত হলেও,
বলো হৃদয়ের উষ্ণতা কে দিবে আমায়?

কত মহাসমুদ্র ও পাহাড় দূরে তুমি! 
এই তারবিহীন বার্তা ও কথোপকথনে,
যত দূরত্ব আজ ঘোচানোর প্রয়াস
তা কি জানে সমুদ্র কিংবা আকাশ?


এখানেও বসন্ত এসেছে
রোদেরাও আসে প্রায় প্রতিদিন। 
তবে তুমিও আসবে বলেছে,
সাড়ে নয় কিমি/ঘন্টা বেগে আসা স্নিগ্ধশীতল বাতাস।

সময় ও ঘড়ির ঘুর্নন ও অবগত,
সাধ্যা নেই কাঁটা তারের রোখবে আমাদের।
জমিয়ে রাখো গায়ের সুগন্ধ ও উষ্ণতা
যা মুঠো ভরে তুমি দিবে আমায়। 


-
হৃদয়ের উষ্ণতা
মোহাম্মদ শাকিরুল ইসলাম

২ মার্চ ২০২২
ভিক্টোরিয়া, ব্রিটিশ কলোম্বিয়া, কানাডা 

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ভেজা চুলের মেয়েটা

নীলিমার মতো তুমি চঞ্চল অবিরাম

বৃষ্টির মতো ঝড়ে পরো আমার উঠানে,

ভেসে যাই আমি শুকনো পাতার মতন

মুঠোভরে জলের সাথে তুলে নাও আমাকে আবার।


পুরানো বইয়ের পাতার ভাজে লুকির রাখো

পূর্ন চাঁদের আলো গায়ে মাখো।

তোমার ভেজা চুলের শিশিরে সিক্ত করো

পাশে বসে এই হাতটি ধরো।



-------

৪ সেপ্টেম্বর ২০২১

- মোহাম্মদ শাকিরুল ইসলাম

ভেজা চুলের মেয়েটা 





মঙ্গলবার, ১৮ মে, ২০২১

তুমি আছো বলেই

 তুমি আছো বলেই

- মোহাম্মদ শাকিরুল ইসলাম


এই তুমি আছো বলেই দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাচ্ছি,

এই তোমার ভালবাসায় সিক্ত হয়ে বেঁচে আছি।

তুমি না থাকলে, হয়তো সে কবেই

এই শহরের ধূলিকণায় হারিয়ে যেতাম,

কিংবা শহর থেকে পালিয়ে পালিয়ে বেড়াতাম।


এইতো তোমার পাশে থাকব বলে,

প্রতিদিন ১১০০ মিটার পাড়ি দিয়ে

আবার সমান দূরত্ব ফিরে আসি।

তাই তো মনে নেই কোনো সংকোচ

নির্ভয় বলতে পারি ভালোবাসি ভালোবাসি!!




শুভ জন্মদিন প্রিয় পারু।

শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এইবেলায়

 - মোহাম্মদ শাকিরুল ইসলাম


বলতে পারো আকাশের রঙ নীল হলো কেন?

যদি বলি তোমায় বর্ষায় ভিজিয়ে দিতে

যদি বলি তোমায় শীতের পাতা ঝড়া সৌন্দর্য দেখাতে

যদি বলি শরৎ  এর মেঘের খেলায় তোমায় ভাসিয়ে নিতে।


জানি সবই সত্যি বলে নিরন্তর আস্থায় হাতটি ধরবে

হাটব নগর ও মেঠোপথে আকাশ দেখবে তুমি!

আর আমার চোখদুটো আমার অনিন্দ্য সুন্দর মুখখানি।

যে মুখে হাসির ঝলকে বিদ্যুৎ শিহরণ পাই শিরা-উপশিরায়। 


আকাশ দিলাম তোমায় আমি, দিলাম মেঘমালা 

মেঠো পথে হাত চলো হারাই এইবেলায়।

যেখনো আর নেই শব্দের অত্যাচার, 

পাতা ও ডেউয়ের গানের সুরে সুখের সমাহার। 


-নভেম্বর ২০২০ 

সোমবার, ২৫ মে, ২০২০

মুক্তিদাও শুন্যতাকে


ভুলে যাবো একদিন
উড়ে যাবো আমিও,
পড়ে থাকবে নিস্তব্দ ধুলিকণা
শহুরে রাস্তায় কার সাথে হাটবে বলো?

নুরু ভাইয়ের চায়ের দোকানেই বা ঘন্টা দুয়েক
বসে থাকবে কে?
দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবে কে?
বৃষ্টিতে ভিজতে হয়তো মানা করবে না কেউ
স্টাফ কলেজের সামনে পর্যন্ত পৌছে দেবে কে?

হারিয়ে যাবো একদিন
সময় কে যে ধরে রাখতে পারছিনা,
দুমড়ে মুচড়ে খাচ্ছে আমাকে ওরা।

আজ ঘুমতে যাবার ভয় পাই
স্বপ্নে তুমি এসে গল্প করো আমার সাথে,
কিন্তু জানো ঘুম ভাঙতেই আমি একা
তুমি নেই, কেউ নেই, শুন্যতা।

সকালের নাস্তাটা তো করবে ঠিকই
ভোজ বাড়িতে কলিজা ভুনাও থাকব,
তবে তোমাকে আগারগাওয়ে সেই
খাসির পায়া খাওয়ানো হলোনা।

সারারাত অফিস করে
সকালে ঠিকই কেউ ভাইবা দিতে নিয়ে যাবে,
শুধু আমি বাড়ী ফিরে আসব
যেখানে শুন্যতা আমার অপেক্ষায়।

হেরে যাইনি আমি,
আমার অনুভূতিগুলো মুখ লুকাচ্ছে।
কি বা পারলাম তোমায় দিতে?
এসব তো যে কোন বন্ধুও করতো।
আমি কে তবে?
কি বা ছিলাম তোমার?

পরিচয়হীনতায় ভুগছি,
তবে মাঝে মাঝে ভেতরটা জুড়ে,
চাপা কষ্ট গুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে।
তুমি ভালো আছো ভেবে,
ভালো লাগে!

কিছুই তো দিতে পারিনি,
না দাড়িয়ে থেকেছি সারারাত
তোমার বাসার সামনে,
কি বা করেছি, বছর চারেক?

আজ বড় মুক্ত মনে হয়,
তবে পায়ের শিকল যে খুলব
সেই শক্তি এখনো হয়নি।
একটু শক্তি দিবে আমায়?
মুক্ত হবার জন্যে?

-- মুক্তিদাও শুন্যতাকে
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
[২৫ মে ২০২০]

শুক্রবার, ২২ মে, ২০২০

অনুশোচনায়!

অনুশোচনায়
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

কাব্যগুলো মিথ্যে করার খামখেয়ালিতে
কিংবা তোমার চোখের ভাজের ঘুমহীন কালোতে
যদিও পুরে ছাই হয়ে যাই সাড়েতিন বার
তবু অনুশোচনায় কমতি থেকেই যাবে।

এইতো পাহাড় সম অনুশোচনায়
সারারাত সাড়া দিইনি বলে,
কিংবা ক্ষুদে বার্তার তীব্র স্রোতে
ভেসে হারিয়ে যাইনি তাই।

কতবার হৃদয়ে রক্তক্ষয়ী যুদ্ধ লাগিয়েছি
হাজারো কথার আঘাতে করেছি দগ্ধ,
সেই তো তুমি রাত দিনকে এক করে দিয়ে,
এই নগন্য আমায় দিয়েছ অসম্ভাবিত ভালোবাসা।

এই অনুশোচনার অন্য সুরে, স্যরি বলেই
কতবার ক্ষমা পেয়েছিলাম
তোমার ভেতরের তুমিটা এর মায়াময় বলেই।
আমার মধ্যেই কোথাও একটা কি আছে তাইতো
রাস্তার ধারে তোমার এলোপাথাড়ি মার খেয়ে
কিংবা কানেধরে মহাকাশ ভ্রমনে গিয়ই
পৃথিবীতে ফিরে আসি আলোর গতিতে।

বুকের গভীরে, অনেক গভীরে
একবিন্দু আলোর ছটায় একটা সাজানো কক্ষে
তুমিই তো এখন শাসন করে যাচ্ছো এই আমাকে।
অনুশোচনায় আমৃত্যু স্যরি বলে হলেও তোমাকে চাই,
সকল ভুলকে ফুল করে নিয়েও তোমাকে চাই।

ঝগড়া চাই তোমার সাথে, প্রবল বৃষ্টির মতো
শুধু বন্যায় সর্বস্ব হারাতে চাই না।
কথা হোক বজ্রের মতো,
শুধু শব্দ চাই- যে শব্দে আমায় ঝাপটে ধরো।

কখনো ভুল করে তোমাকে বকা দেবার পর,
১২২৬ টা বকা ও ১৭৫ টা মারের সাথে
৪০ বার কানে ধরে উঠবস করতে চাই।

এই সংখ্যা গুলোর মানে জানতে চাইবে কি!
তবে আমাকে এইবারের মত ক্ষমা কতে দাও
জড়িয়ে রাখো বুকের আরো গভীরে।
শাসন করো তোমার রাজ্যের একমাত্র প্রজাকে,
শোষনেও বাধা নেই শুধু রাজ্য ছেড়ে যেয়োনা কখনো।

কষ্ট দেই বলে সরি,
শান্তির আগমনী বার্তা গ্রহণ করে
মুক্ত করে যাও আমায়।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

আমার পৃথিবী

আমার পৃথিবী
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমাদের পৃথিবীতে আকাশ হতে কান্না ঝড়ে
প্লাবিত হয় পথ, ঘাট, স্কুল মাঠ ও লোকালয়।

আমার পৃথিবীতে কান্না করে প্রতিটি শিরা-উপশিরা
মেঘ হয়ে কান্নারা ভেসে যায় আকাশে,
শুধু তুমি আসলেই, তোমার দ্যুতিতে উড়েযায় সবই।

আমার পৃথিবীর কোন দিক নেই,
 নেই পূর্ব-পশ্চিম বা সময়
তবে এটাই তো হবার ছিল,
ভালোবাসার যে সময় দিক থাকতে নেই।
তোমার হাসিতেই সূর্যদোয়,
তোমার মন খারাপে সে অস্তমিত হয়।


শনিবার, ২৯ জুন, ২০১৯

স্নিগ্ধকন্যা তুমি-০২

-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমার কাজল পড়া চোখ
আর কালো ড্যাব ড্যাবে চোখের মনিতে
আমি প্রশান্তি খুজে পেয়েছি
দেখেছি মায়াভরা মুখের সেই আভা।
এত মায়ার অন্য প্রান্তে
মাঝে মাঝে তোমার রাগান্বিত সেই কণ্ঠ,
এ যেন প্রখর রৌদ্রের দিনে
গাছে ছায়ায় ঘুঘু পাখির ডাকের মতো,
কিংবা হঠাৎ প্রচন্ডরকম ঝড়োবাতাসে
অঝোরে ঝড়া বর্ষার জল।
তোমার কথা বলায় যে ছন্দ
পথ চলতে যে তুমি বাসাতের গা ছুয়ে দাও,
হাসিতে তোমার যে ঝর্নার জলস্রোত
সেই তো তুমি, আমার স্নিগ্ধবালিকা।


বুধবার, ৬ মার্চ, ২০১৯

শহুরে বিকেলের মৃদু আলোয়

শহুরে বিকেলের মৃদু আলোয়
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

মৃদুস্বরে আমার নাম ধরে ডাকছে কেউ
পাতলা-শাল গায়ে জড়িয়ে, মুখে হাসির ঢেউ।
কিছুদূর এগিয়ে কাছে আসতেই,
দুরত্বের বেড়াজাল ছিড়ে পাশা পাশি চলছি।

বাতাসগুলো যেন আমাদের মৃদু ছুয়ে দিচ্ছে,
গত দুদিনের না দেখাতেই হাপিয়ে গিয়েছি
পাশে হাটতেই অন্যভুবনে চলে যাই যেন
শুধু তুমি ছাড়া ক্রমশ সব ঝাপসা হয়ে আসে।

সন্ধ্যার নরম আলোয় ব্যাস্ত শহরের, শান্ত রাস্তায় হাটছি,
নতুন পিচ ঢালা রাস্তার হলুদ বিভক্তিকরন লাইনের একপাশে আমরা।
শহুরে জীবনের ব্যাস্ততার ভীরে
সবাই যেন আমাদের দেখছে অবাক দৃষ্টিতে,
এই তুমি আমি ও আমাদের গল্পের পথচলা।

খুব ইচ্ছে করছে এভাবেই হাঁটতে থাকি
আরো কাছে তোমার হাতটি ধতে,
যেন কথাগুলো পূর্নতা পায় কোমল স্পর্শে।


__
৪ মার্চ ২০১৯

বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

স্নিগ্ধকন্যা তুমি

স্নিগ্ধকন্যা তুমি
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

প্রিয় যতই যাতনা দাও তবু পাশে রইব
যতই কষ্ট দাও মুখবুজে সইব।
ভালোবাসা আছে যত অভিমানে
দুঃখ সুখে আকড়ে আছি খুজিনিতো অন্য মানে।

দিনের শুরুতে কিংবা শেষে
কত শত পথ হেটে ক্লান্ত পথিকবেশে।
আমকেই যবে তুমি একটু দেখা দাও
হাসি দিয়ে পরক্ষনেই দুঃখ ভোলাও।

ব্যাথা যত পেয়েছিলাম
সবই আবার ভুলে গেলাম,
তোমার হাসি মুখের কথার টানে
হৃদয়ে প্রবল জোয়ার আনে।

পাশে থাকো এইতো শুধু চাওয়া
শুরে থেকে শেষে এইতো পাওয়া।
ভালো থাকায় একটাই আশ্রয় তুমি
জানি আমি জানেন আমার অন্তর্জামী।

মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

স্নিগ্ধতায় তুমি

স্নিগ্ধতায় তুমি
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমার সেইসব সহজ স্বীকারোক্তিতে
যে কম কথায় বুঝতে পারো
মুহুর্তে একটুতেই রেগে গিয়ে,
অল্পতেই বুঝে ফেলো।

ক্ষমা করে মুচকি হাসো
ও অনেক বেশী ভালোবাসো।
কথার ফুলঝুরি তে তোমার হারিয়ে
যাওয়া এই আমাকে খুজে পাই পূর্ণতায়
এ যেন অদ্ভুত ভাবানুভূতি।

ব্যাকুল আমি তোমার মাঝে অদৃশ্য
খুজে ফিরি দক্ষিণা বাতাসের মতো
মনকে শান্ত করা ভালোবাসার সমীরণ।
যে মুখাবয়ব দর্শনে অন্তরাত্মা শীতল হয়,
হৃদয়ের নদীতে জোয়ার ভাটা খেলা করে
তখনি খুজে পাই এই তো স্নিগ্ধতায় তুমি।

- ১৪ জুন ২০১৮

মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

পূর্ণতায় তুমি

পূর্ণতায় তুমি
___ মোহাম্মদ শাকিরুল ইসলাম

হৃদস্পন্দন ফিরিয়ে দিয়েছ, তুমি ফিরে এসে
জীবন সুন্দর আজ তোমায় পেয়ে কাছে।
অনেক চড়াই উতরাই হয়েছি যে পার
ভালোবাসায় এসেছে শরৎ আষাঢ়।

প্রত্যাবর্তনে বলেছি যা ছিল এলোমেলো
দুটি বছর পূর্ণতায় কথা যে হারালো।
শত লাইনেও শেষ হয় নি তোমার কথা বলা,
একজীবন খুবই কম, এই পথ চলা।
অন্যকোন জগতে যদি জীবন ফিরে পাই,
একটাই ইচ্ছে আমার তোমায় ফিরে চাই।

১২ মার্চ ২০১৮

রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জোনাকপোকা হতে চেয়েছিলাম

জোনাকপোকা হতে চেয়েছিলাম
___মোহাম্মদ শাকিরুল ইসলাম


ভালোবাসি বলেই কষ্ট পেয়েছিলাম
তোমার অপমান ও বকা সয়ে,
দিন শেষে অন্ধকারে অঝোরে কান্না করেছি কতো
জানি বুঝোনি কখনো, জানতেও না।

সেই পুরোনো দিনের কথা ভেবে
আমাকে আজো ক্ষমা করো নি জানি,
তোমার একটু হাসি দেখার জন্য
শত মাইল পেরিয়ে চলে যেতাম তোমার কাছে।

বাসে ফেরার পথে আমার কাধে মাথা রাখতে
আর তোমার গালে হাত বুলিয়ে দিতাম,
বাতাসে তোমার খোলা চুল গুলো আমার মুখের ভেতর
ভাবতাম এই পাগলিটা চুল গুলো বেধে রাখলে কি হয়?
ভেবে নিজ হাতেই চুলগুলো সরিয়ে দিতাম।

ফেরার পর থেকেই ভেবেনিয়েছি
এই তো তুমি যাকে আগলে রাখব,
যাকে নিয়ে আমার সুবিশাল পৃথিবী
যার জন্য সকাল বিকেল অস্থিরতা
একটি দিনের শুরু হতো যাকে ভালো রাখার প্রতিজ্ঞায়।

আমার অপরাগতা কে পুজি করে
সেই তুমি কতোটা আঘাত করতে জানবেও না,
শুধু জেনে রাখো আমি তোমার জন্য
গুবরে পোকা থেকে জোনাকিপোকা হতে চেয়েছিলাম।

কতটুকুই বা পারলাম, না হেরে গেলাম
উড়ার পাখা নেই তবু শুধু আলো জ্বেলেছি
তুমি একটি বারো তাকালে না
দেখলে না তোমার জন্য আমার ব্যাকুলতা।

ভালোবাসতাম বলেই কষ্ট পেয়েছিলাম
তোমার ভালো থাকার মূহুর্তগুলোতে আনন্দ পেতাম,
আর তোমার হাসিতে সকল কষ্ট উড়ে যেত
দুঃখ গুলো পালিয়ে, সুখেরা জীবন ফিরে পেত।

__________________________
২ ডিসেম্বর ২০১৭
মধারাত্রি


মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

দুটি ছায়া ও অনেক গুলো গল্প

এই আমার কত শত ভুলে
হারিয়ে যাচ্ছি গভীর অতলে ।

আমি ভুল করেছি-
আমাকে শুধরানোর একটি সুযোগ দাও ,
তোমার পাশে থেকে ভালবাসার সুযোগ দাও
তোমার হাত দুটো ধরে পাশাপাশি হাটার সুযোগ দাও ।

একসাথে সারাটি জীবন থাকার সুযোগ দাও
হাসি কান্নায় পাশে থাকার অধিকার দাও,
বলছিনা এনেদিব তোমাকে শান্ত যমুনা
আমার পৃথিবীর পুরোটা জমি তোমার নামে দিখে দেব।

কথা দিচ্ছি তোমায় একা ছাড়বনা
রোদে তোমার ছায়ার পাশে লম্বা ছায়াটি হয়ে থাকতে চাই,
শীতে তোমার শীতল হাত দুটিকে উষ্ণতা দিতে চাই
কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না, ধুলি কনা হয়ে উড়ে যাবোনা ।

___ দুটি ছায়া ও অনেক গুলো গল্প
_________মোহাম্মদ শাকিরুলইসলাম
_____________ ২১/১১/২০১৭

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

যাপিত জীবন

যাপিত জীবন
------ মোহাম্মদ শাকিরুল ইসলাম

সব কিছু ধীর স্থির
তবু কোথায় যেন ব্যাস্ততা
কোথায় যেন অস্থির উত্তাল সব।

এইতো গ্রামের সব মাঠ পথ ঘাঁট
নিরবে একে অপরের সাথে মিশে
এইতো মেঠো পথ চলেছে একে বেকে
বগলে বই খাতা হাতে বাচ্চারা স্কুলে যাচ্ছে,
কি অপরূপ তাদের পথ চলার ছন্দ।

কোথায় যেন ব্যাস্ততা,
এইতো আখালিয়া নদীতে
স্রোতের ব্যস্ততা তার অনুকূলে
কিন্তু সন্ধ্যে বেলায় মাছের বাজারে ব্যাস্ততা।

তবু কোথায় যেন সব নিরব ও স্থির
শহরের বুকেও নিরবতা দেখেছি
গভীর রাতে কিংবা কাকডাকা ভোরে।

তবু কোথায় যেন সব উত্তাল অস্থির
ফার্মগেটের পথচারী পারাপার
কিংবা নিউমার্কেটের ফুটপাত,
সবাই খুব ব্যাস্ত, সবাই অধির।

এই নিরব আর ব্যাস্ততার মাঝে
কোটি প্রানের চলার গতিতে সরগরম
প্রতিটি দিন,  প্রতিটি প্রাণ,
তবু বেঁচে থাকার অনন্দে কমতি নেই
যে যার মত উপভোগ করছে যাপিত জীবন।

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

ভৌগলিক দূরত্ব ও তুমি

ভৌগলিক দূরত্ব ও তুমি
---- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমার একা না থাকার শত অভিমানে
আমি এই অবেলায় এলোমেলো
কি করব কি খুজে পাচ্ছিনা।

পাখির মত ডানা থাকলে
উড়ে এসে দেখে যেতাম
মাথায় হাতবুলিয়ে,  কপালে চুমুদিয়ে
তোমার সব কষ্ট মুছে দিতাম।

এই যে আমি দূরে আছি
তুমি বুঝতে পারছ দূরত্ব কত যন্ত্রণা দেয়
যখন ফিরে আসব শতগুণ আনন্দ নিয়ে
সেই দিনের কথা ভেবে
একটু থাকো না একা।

আমি তো আছি এই তো খুব কাছেই
এ তো শুধুই ভৌগলিক  দূরত্ব,
আমরা আছি আমাদের মনে
একদম অন্তরালে খুব যতনে ।

____________
৫ সেপ্টেম্বর ২০১৭

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

একটু হলেও

কান্না করিনি আমি,
শুধু অঝোর ধারায় দুচোখ বেয়ে পানি গড়িয়েছিল।
কষ্ট পাইনি আমি,
শুধু বুকের ভেতরটা ফেঁটে যাচ্ছিল।

একটুও ব্যাথা পাইনি
শুধু চাপা আর্তনাদ করেছিলাম,
ডুকরে কেঁদে উঠেছিলাম অনেকবার
কেউ সাড়া দেয় নি।

জানি আমি
একটু হলেও  ভালবেসেছিলাম,
চেয়েছিলাম আপন হতে
দুঃখ কষ্ট ভাগাভাগি করতে।

__________________________

একটু হলেও
~ মোহাম্মদ শাকিরুল ইসলাম

জুলাই ২০১৭

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

বেশতো!


- শাকিরুল ইসলাম

যাচ্ছে জীবন যেমন তেমন
এইতো আছি বেশ
সকাল হলেই পাখির ডাকে
কাঁটছে যত ক্লেশ।

-মার্চ ২২,২০১৭